সারাদেশ

লকডাউনের প্রতিবাদে কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

  সাতক্ষীরা প্রতিনিধি: ১৯ নভেম্বর ২০২৬ , ৭:০৬:০৩ প্রিন্ট সংস্করণ

আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচির প্রতিবাদে সাতক্ষীরার কালিগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করেন।

কালিগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. রোকনুজ্জামানের নেতৃত্বে মিছিলটি বের হয়। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। মিছিল চলাকালে নেতাকর্মীরা লকডাউন কর্মসূচির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা বলেন, রাজনৈতিক কর্মসূচি পালনের ক্ষেত্রে সাধারণ মানুষের জানমাল, জননিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাত্রাকে গুরুত্ব দেওয়া উচিত। কোনো কর্মসূচির কারণে জনদুর্ভোগ তৈরি হলে তা কাম্য নয়। শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ ও জনগণের স্বাভাবিক চলাচল নিশ্চিত করার দাবি জানান তাঁরা।

মিছিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা জাসাসের আহ্বায়ক মুরশিদ আলী, সদস্যসচিব মোস্তাফিজ, নলতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহীনুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী শরিফুল এবং ছাত্রদল নেতা নাসিম, সুমন ও তাসিনসহ স্থানীয় নেতাকর্মীরা।

আরও খবর

Sponsered content