প্রচ্ছদ » অপরাধ » মাধবপুরে স্ত্রী হত্যা, স্বামী পুলিশের হেফাজতে
মাধবপুরে স্ত্রী হত্যা, স্বামী পুলিশের হেফাজতে
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি ৫ নভেম্বর ২০২৫ , ৩:৩৫:০২প্রিন্ট
সংস্করণ
হবিগঞ্জের মাধবপুরে পরকীয়া সন্দেহে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে রাজন মিয়া নামের এক ব্যক্তি আটক হয়েছেন।
পুলিশ জানায়, সোমবার গভীর রাতে মাধবপুর উপজেলার করড়া গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। মঙ্গলবার সকালে ঘাতক রাজন মিয়া আদালতে আত্মসমর্পণ করতে গেলে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে করড়া গ্রামের একটি পরিত্যক্ত জমির বালির নিচ থেকে তার স্ত্রী শাপলা বেগমের (১৯) মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শাপলা বেগম নাসিরনগর উপজেলার চাপরতলা গ্রামের সুমন মিয়ার মেয়ে। আর রাজন মিয়া বাহুবল উপজেলার পুটিজুড়ি এলাকার কাজল মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, স্বামী-স্ত্রীর মধ্যে পরকীয়া নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। সোমবার রাতে এ নিয়ে ঝগড়ার একপর্যায়ে রাজন মিয়া স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে মরদেহ বালির নিচে লুকিয়ে রাখে।
মাধবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) কবির হোসেন বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক স্বামীকে জিজ্ঞাসাবাদ চলছে।”