সিলেট প্রতিনিধি ৯ এপ্রিল ২০২৬ , ১০:৫৫:০৯ প্রিন্ট সংস্করণ
বাংলাদেশ এলপিজি অটোগ্যাস স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশনের সিলেট জোনাল কমিটির (২০২৩–২৫) মেয়াদ শেষ হওয়ায় কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্তে বিদ্যমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
জানা যায়, সিলেট জোনাল কমিটি পুনর্গঠনের উদ্দেশ্যে গত ২ সেপ্টেম্বর ২০২৫ তারিখে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এবং পরবর্তীতে ১৮ ডিসেম্বর ২০২৫ তারিখে পুনরায় আগ্রহী প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন সম্ভব হয়নি।
এ প্রেক্ষিতে গত ৪ এপ্রিল ২০২৬ তারিখে অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী সিলেট জোনালের জন্য ১৭ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে মুজিবুর রহমান মানিককে আহ্বায়ক এবং হাজী সয়ফুল আলমকে সদস্য সচিব করা হয়েছে।
নবগঠিত আহ্বায়ক কমিটি পরবর্তী দ্বিবার্ষিক কমিটি গঠনের পূর্ব পর্যন্ত দায়িত্ব পালন করবে। একই সঙ্গে দ্রুততম সময়ের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।
অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সিলেট জোনালের সকল এলপিজি অটোগ্যাস স্টেশন মালিক ও সংশ্লিষ্টদের সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে।
আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন—যুগ্ম আহ্বায়ক মো. শামীম আহমদ ও মো. রিয়াদ উদ্দিন; যুগ্ম সদস্য সচিব কৈশর আহমেদ; সদস্য খান মোহাম্মদ ফরিদ উদ্দিন, মো. সায়েম আহমেদ, শের আলী হেলাল চৌধুরী, মো. মাহবুবুল আলম, মো. রফিকুল ইসলাম, মো. সাইফুল হুদা, জুবায়ের আহমেদ চৌধুরী, আমিনুর রহমান লিপন, মো. দেলোয়ার হোসেন, মিজানুর রহমান খসরু, মির্জা আফজাল মামুন বেগ, সৈয়দ মোহাম্মদ জুয়েলসহ অন্যান্যরা।




















