অপরাধ

নেত্রকোনায় ৩১০০ লিটার ডিজেল জব্দ, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

  সোহেল খান দূর্জয়, নেত্রকোনা প্রতিনিধি ১৬ এপ্রিল ২০২৬ , ৩:০৯:০৯ প্রিন্ট সংস্করণ


নেত্রকোনার সদর উপজেলার ঠাকুরাকোণা বাজারে অবৈধভাবে ডিজেল মজুদের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৩১০০ লিটার ডিজেল জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান।

স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঠাকুরাকোণা বাজারে অভিযান চালিয়ে মেসার্স সংকর সাহা এন্টারপ্রাইজ ও মেসার্স রাজিব ট্রেডার্সে তল্লাশি করা হয়। এ সময় অবৈধভাবে মজুদ করে রাখা ৩১০০ লিটার ডিজেল উদ্ধার করা হয়।

এ অপরাধে প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে পৃথক মামলায় মোট ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং জব্দ করা হয় উদ্ধারকৃত ডিজেল।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান জানান, জেলায় স্বাভাবিক জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কেউ অবৈধভাবে জ্বালানি বা অন্য কোনো পণ্য মজুদ করে জনদুর্ভোগ সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর

Sponsered content