জাহিদ হাসান চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি: ১১ জানুয়ারি ২০২৬ , ১০:৩২:৩২ প্রিন্ট সংস্করণ
বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী শহর শাখার ১৬ নম্বর ওয়ার্ডের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১৬ নম্বর ওয়ার্ড জামায়াতের আমীর মাওলানা আব্দুল মোমেন শাহেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ওয়ার্ড জামায়াতের রুকন ইয়াকুব ফারুকী।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী শহর জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জসিম উদ্দিন মোল্লা। এছাড়াও উপস্থিত ছিলেন ১৬ নম্বর ওয়ার্ড জামায়াতের সহকারী সেক্রেটারি শহীদ উল্লাহসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে ওয়ার্ড এলাকার ২০০ জন অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। আয়োজকরা জানান, শীত মৌসুমে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অংশ হিসেবেই এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।




















