অপরাধ

কালীগঞ্জে ইয়াবা ও ফেনসিডিল সিরাপসহ দুই মাদক কারবারি আটক

  তাপস কুণ্ডু, ঝিনাইদহ প্রতিনিধি ৬ জুন ২০২৬ , ১০:৩৮:৫৭ প্রিন্ট সংস্করণ

 

ঝিনাইদহের কালীগঞ্জে ইয়াবা ও উইনকোরেক্সসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

শনিবার (৬ জুন) দুপুরে উপজেলার বালিয়াডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন কালীগঞ্জ উপজেলার বানুরিয়া গ্রামের মৃত ইলাহী মণ্ডলের ছেলে জীবন মণ্ডল (৩২) এবং বালিয়াডাঙ্গা গ্রামের আলতাফ মণ্ডলের ছেলে সুজন আহমেদ (২৫)।

পুলিশ সূত্রে জানা যায়, বালিয়াডাঙ্গা গ্রামের একটি বাড়িতে মাদক কেনাবেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানা পুলিশ অভিযান পরিচালনা করে। এ সময় ওই বাড়ি থেকে জীবন মণ্ডল ও সুজন আহমেদকে আটক করা হয়।

পরে তাদের বসতঘরে তল্লাশি চালিয়ে ৩২২ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১৯ বোতল উইনকোরেক্স উদ্ধার করা হয়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধার হওয়া মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

আরও খবর

Sponsered content