প্রতিনিধি ৩ ফেব্রুয়ারি ২০২৬ , ৭:২৫:১১ প্রিন্ট সংস্করণ
ঘন কুয়াশার কারণে দেশের নদী অববাহিকায় দৃষ্টিসীমা কমে যেতে পারে বলে নৌযান চলাচলে সতর্কতা জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ পরিস্থিতিতে নৌযানগুলোকে সাবধানে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে।
মঙ্গলবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়েছে, দেশের নদী অববাহিকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এতে করে দৃষ্টিসীমা ৫০০ মিটার বা তারও কমে যেতে পারে। এ অবস্থায় নদীপথে চলাচলকারী সব নৌযানকে সতর্কতার সঙ্গে চলাচল করতে বলা হয়েছে।
তবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এ কারণে কোনো ধরনের সতর্ক সংকেত প্রদর্শনের প্রয়োজন নেই।




















