সারাদেশ

কক্সবাজারে প্রবীণ আইনজীবী আবু মুসার বাসভবনে প্রেসক্লাব নেতৃবৃন্দ

  মোহাম্মদ হোসাইন, স্টাফ রিপোর্টার, টেকনাফ-কক্সবাজার ৩ জুন ২০২৬ , ১২:৩১:৩৭ প্রিন্ট সংস্করণ

কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের প্রবীণ ও সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আবু মুসার অসুস্থতার খোঁজখবর নিতে তাঁর বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন কক্সবাজার জেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

সোমবার অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে প্রেসক্লাব নেতারা তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন। একই সঙ্গে আইন পেশায় তাঁর দীর্ঘদিনের অবদান এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন।

এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলুল কাদের চৌধুরী, সাধারণ সম্পাদক এইচ. এম. ফরিদুল আলম শাহীন, সহ-সভাপতি রমজান আলী সিকদার, সহ-সভাপতি জসিম উদ্দিন (কবি), যুগ্ম সাধারণ সম্পাদক আমিন উল্লাহ (আমিন), অর্থ সম্পাদক এম. হাসান এবং দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন তাফহীম।

প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, অ্যাডভোকেট আবু মুসা কক্সবাজারের আইন অঙ্গনের একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তাঁর অসুস্থতার খবরে সাংবাদিক সমাজসহ সর্বস্তরের মানুষ উদ্বিগ্ন।

নেতৃবৃন্দ মহান আল্লাহর দরবারে তাঁর দ্রুত রোগমুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

এ সময় অ্যাডভোকেট আবু মুসা তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিতে আসায় কক্সবাজার জেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সকলের কাছে দোয়া কামনা করেন।

আরও খবর

Sponsered content